ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংকপাড়ায় কাটেনি ছুটির আমেজ

আকাশ জাতীয় ডেস্ক:  

ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকপাড়ায় এখনো কাটেনি ছুটির আমেজ। প্রথম দিন কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকের উপস্থিতি ছিল কম।

সোমবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সোমবার মতিঝিল ব্যাংকপাড়ায় নেই মানুষের ভিড়। ব্যাংকগুলোও অনেকটা ফাঁকা। কর্মকর্তারা অলস সময় পার করছেন। লেনদেন কার্যক্রমেও নেই ভিড়।

ঈদের ছুটির পর প্রথম দিনের কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে মতিঝিল সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোদাচ্ছের হাসান বলেন, ঈদের ছুটির পর আজ ব্যাংক খুলেছে। গ্রাহক উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। লেনদেনও কম হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন লেনদেন হচ্ছে না। সঞ্চয়পত্র, বিভিন্ন আমানত স্কিমের লেনদেন হচ্ছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও কম। ৫০ শতাংশের মতো এসেছেন। অনেকে ছুটিতে আছেন বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে; তবে পুরোপুরি কার্যক্রম চালু হতে আগামী রবিবার লেগে যাবে বলে তিনি জানান।

প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, জনগণের মধ্য থেকে এখন করোনা আতঙ্ক দূর হয়েছে। ঈদের আগে থেকেই লেনদেন স্বাভাবিকভাবে চলছে। ঈদ পরবর্তী ব্যাংকিং কার্যক্রমের প্রথম দিন হওয়ায় গ্রাহক উপস্থিতি কম ছিল আজ। দ্রুতই স্বাভাবিক হবে লেনদেন। গ্রাহক উপস্থিতি ধীরে ধীরে বাড়বে বলে আশা প্রকাশ করেন এ ব্যাংকার।

সবশেষ গত বৃহস্পতিবার অফিস হয়ে শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রবিবারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংকপাড়ায় কাটেনি ছুটির আমেজ

আপডেট সময় ০৬:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০