ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওবামা-বিল গেটসের টুইটার হ্যাক করে আলোচনায় কিশোর

আকাশ আইসিটি ডেস্ক : 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মাইক্রোসটের প্রধান বিল গেটসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে খবরের শিরোনামে এক কিশোর। নাম গ্রাহাম ইভান ক্লার্ক। বয়স মাত্র ১৭।

দিন কয়েক আগেক আগে বিশ্বের খ্যাতনামা ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ। ১৭ বছরের এক কিশোর গোটা হ্যাকিংয়ের মাস্টার মাইন্ড। হ্যাকিংয়ের ঘটনায় দুই কিশোর-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় টুইটারের তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মাইক্রাব্লগিং সাইটের তথ্য নিরাপত্তার গলদ সামনে এসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশের রিপোর্ট অনুযায়ী, বিখ্যাত ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে গ্রাহাম। তবে এটা ক্লার্কের প্রথম কুকীর্তি নয়৷ এর আগে এপ্রিল মাসে তার কাছ থেকে ৭ লাখ ডলার মূল্যের বিট কয়েন উদ্ধার করে মার্কিন গোয়েন্দা সংস্থা। এই কাণ্ডে যুক্ত দ্বিতীয় জন ১৯ বছরের এক কিশোর-ম্যাসন শেপার্ড আর তৃতীয় জন নিমা ফাজেলি, ২২ বছর বয়স।

কীভাবে হল এই হ্যাক? নিরাপত্তা সংস্থার তরফে বলা হচ্ছে, হ্যাকাররা প্রথমে টুইটারের কর্মীদের কাছ থেকে তাদের ব্যবহৃত টুইটার সিস্টেম আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে। তারপর সেখান থেকে প্রভাবশালী ব্যক্তিদের আইডির পাসওয়ার্ড রিসেট করে সেখান থেকে টুইটগুলো করে। আর এই কাজ করে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি সংগ্রহ করেছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই, বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজসদের মতো ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। সেখান থেকে টুইট করে বলা হয়, ‘আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ ১ হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাকে ২ হাজার ডলার দেব। ৩০ মিনিট মাত্র সময় আছে৷’ এরপরই তড়িঘড়ি তদন্ত শুরু হয়। তার তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ওবামা-বিল গেটসের টুইটার হ্যাক করে আলোচনায় কিশোর

আপডেট সময় ১০:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০