ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বাড়াতে ২০২ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশের ৪৫ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা বাড়াতে মর্ডান ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রকল্পের আওতায় ২০২ মিলিয়ন ডলার অর্থ বরাদ্ধে অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। ব্যাংকটির নির্বাহী পরিচালকদের বোর্ড গত ৩১ জুলাই এই অতিরিক্ত অর্থ বরাদ্ধ অনুমোদন দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চলমান করোনা মহামারিতে খাদ্য নিরাপত্তা বাড়াতে এই বরাদ্ধ সাহায্য করবে। বরাদ্ধকৃত অর্থ দেশের আট জেলায় আটটি খাদ্যগুদাম নির্মাণে সহায়তা করবে। বর্তমানে ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও টাঙ্গাইলের মধুপুরে তিনটি খাদ্য গুদাম নির্মাণের কাজ চলছে। অতিরিক্ত বরাদ্ধকৃত অর্থ দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে চালের গুদাম এবং চট্টগ্রাম ও খুলনার মহেশ্বরপাশায় গমের গুদাম নির্মাণ করা হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেকটর মোহাম্মদ আনিস বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। আধুনিক খাদ্য মজুদ ও বিতরণ ব্যবস্থা প্রাকৃতিক অথবা করোনা মহামারির মতো দুযোর্গে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বাড়াতে ২০২ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

আপডেট সময় ০৯:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০