ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক

সাবধান, ছোট্ট এই পোকার কামড়েই হতে পারে প্যারালাইসিস!

আকাশ নিউজ ডেস্ক:  

করোনার এই দুঃসময়ে আতঙ্কের কথা শোনালেন ব্রিটেনের চিকিৎসকেরা। তারা সতর্ক করে বলেছেন, ছোট টিক জাতীয় পোকার কামড়ে মানুষ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসে পড়তে পারেন। অথচ এতদিন এই পোকাটিকে অনেকে ‘নিরীহ’ ভাবতেন। খবর দ্য সানের।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পোকার কামড় খেয়ে ইতিমধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা অনেকটা বিরল ঘটনা।

চিকিৎসকেরা জানিয়েছেন পোকাটির কামড়ে একজনের বেবিওসিস রোগ হয়েছে। টিকের কামড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হল।
বেবিওসিস সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে। টিবিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ইনফেকশন বলে। এই ইনফেকশন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে।

রক্তচোষা এই পোকা সাধারণত এমন স্থানে কামড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢুকে থেকে রক্ত খেতে থাকে। কামড়ানোর স্থানে র‌্যাশ হয়। প্রদাহ বা জীবাণু সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে।

শরীরে এই পোকা দেখলে টেনে বের করে ফেলে আক্রান্ত স্থানটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শরীরের আর কোথাও কামড় দিয়েছে কিনা ভালভাবে তা দেখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

সাবধান, ছোট্ট এই পোকার কামড়েই হতে পারে প্যারালাইসিস!

আপডেট সময় ০৫:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০