ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভক্তদের শুভেচ্ছা মুশফিক-রিয়াদের, সাকিবের অন্যরকম ঈদবার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। একে তো করোনাকাল তার ওপর দেশের প্রায় অর্ধেক অঞ্চল এখন বন্যা কবলিত।

যে কারণে আগের মতো ঈদের আমেজ নেই আর। এরপরও ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ।

নিজের ফেসবুক পেজে ঈদের নামাজের পোশাক পরিহিত ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের সঙ্গে কোরবানিগুলোকেও কবুল করবেন এবং দুনিয়া ও পরকালে আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন।’

ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

সবার থেকে ভিন্নরকম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

জাতীয় দলের অন্যতম পেসার রুবেল হোসেন ঈদের পাঞ্জাবী পরিহিত ছবি পোস্ট করে শুধু লিখেছেন,‘ঈদ মোবারক’।

জাতীয় ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক পেজে আজ কিছু লেখার দেখা মেলেনি।অবশ্য চারদিন আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি। পেটের পীড়ার চিকিৎসার জন্য এই ক্রিকেটার লন্ডনে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভক্তদের শুভেচ্ছা মুশফিক-রিয়াদের, সাকিবের অন্যরকম ঈদবার্তা

আপডেট সময় ০৫:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০