ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কোরবানির বর্জ্য অপসারণ: ডিএসসিসির পরিবহন বিভাগে ছুটি বাতিল

আকাশ জাতীয় ডেস্ক: 

কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ড্রাইভার, মেকানিক ও অপারেটরদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই ছুটি বাতিল করা হয়। এর ফলে আজ থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত করপোরেশনের পরিবহন বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী ছুটি পাচ্ছে না।

এছাড়াও ডিএসসিসির সচিব স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশের মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোল রুম স্থাপন ও ডিএসসিসির মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে সচিত্র তদারকিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে।

ঈদের দিন থেকে আগামী ৪ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ডিএসসিসির ১০টি ওয়ার্ডের জন্য গঠিত টিম ১০টি কোরবানির পশুর হাট ও কোরবানি সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ সরেজমিনে মাঠ পর্যায়ে সচিত্র মনিটরিং করবে এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ প্রতিটি টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এছাড়াও কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণে নগর ভবনের শীতলক্ষ্যা হলে গত ২৯ জুলাই হতে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বরটি হলো ০১৭০৯৯০০৭০৫। আগামী ৪ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত এত কন্ট্রোল রুমের কার্যক্রম চলমান থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

কোরবানির বর্জ্য অপসারণ: ডিএসসিসির পরিবহন বিভাগে ছুটি বাতিল

আপডেট সময় ০৮:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০