ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্রুত রিপোর্ট না পেলে করোনা পরীক্ষা ‘সম্পূর্ণ অপচয়’: বিল গেটস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দ্রুত রিপোর্ট না পাওয়া গেলে সেই কভিড-১৯ পরীক্ষাকে ‘স্রেফ অপচয়’ বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা পদ্ধতির সমালোচনা করেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা। তিনি বলেন, বেশিরভাগ পরীক্ষাই ‘অপচয়’, কারণ রিপোর্ট আসতে অনেক বেশি সময় লাগে।

বিল গেটস বলেন, ‘সোজা কথা হলো মানুষকে ৪৮ ঘণ্টা পর তার করোনা পরীক্ষার ফলাফল দেওয়ার কোনো মানে হয় না। এভাবে টেস্ট করানোটা একেবারে অপচয় ছাড়া কিছু না। আমরা যেসব টেস্ট করছি এগুলোর বেশির ভাগই আসলে অপচয়।’

করোনা পরীক্ষার রিপোর্ট পেতে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগার পরেও ওই পরীক্ষার জন্য অর্থ পরিশোধ করাকে তিনি ‘কাণ্ডজ্ঞানহীনতা’ বলে উল্লেখ করেন।

বিল গেটসের এ অভিযোগ মেনে নিয়েছেন দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের সহকারী মন্ত্রী ব্রেত জিওয়া।

সিএনএনকে তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া না গেলে আমরা কখনোই টেস্টিং নিয়ে সন্তুষ্ট হতে পারব না। আমি খুশি হব যদি সবখানে পয়েন্ট অব কেয়ার টেস্টিং সেবা চালু করা যায়। আমরা এখনও সেখানে পৌঁছাতে পারিনি। তবে এটি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্রুত রিপোর্ট না পেলে করোনা পরীক্ষা ‘সম্পূর্ণ অপচয়’: বিল গেটস

আপডেট সময় ১০:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০