ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হজ; ৪ বছর ধরে সাইকেল চালিয়ে ও হেঁটে সৌদি আরবে মরক্কোর তরুণ

আকাশ নিউজ ডেস্ক:  

হজ করার মরক্কোর এক তরুণ চার বছর ধরে সাইকেল চড়ে এবং পায়ে হেঁটে সৌদি আরবে পৌঁছেছেন। হজের উদ্দেশ্যে গোলাম ইয়াসিন নামে এ তরুণ ২০১৭ সালের জানুয়ারিতে মরক্কো থেকে যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিল কয়েকটি ব্যাগপ্যাক, যাতে ছিল রান্নাবান্নার প্রয়োজনীয় সামগ্রীও।

পুরো ভ্রমণে তিনি ২৮টি দেশ ভ্রমণ করেন। সাত মাস আগেই মক্কায় পৌঁছেন। সেখানে ওমরাহ সম্পন্ন করেন। এরপর মদিনা ভ্রমণ শেষে দক্ষিণাঞ্চলীয় শহর আভাতে অবস্থান করছেন ইয়াসিন।

সেখানে তার সঙ্গে দেখা করতে যান সৌদি মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল রহমান আল-মুতাইরি। তার মাধ্যমে উঠে আসে ইয়াসিনের পুরো ভ্রমণ কাহিনি।

মুতাইরি মরক্কোর এ তরুণকে স্বাগত জানিয়ে বলেন, আপনি আমাদের অতিথি। আপনি পুরো সৌদি আরবের প্রতিটি ঘরের অতিথি। আপনাকে পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত।

করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। শুধু দেশটিতে অবস্থানকারীরাই হজের অনুমতি পেয়েছেন। তবে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের আগেই তিনি সৌদি আরবে পৌঁছে যান। যদিও তিনি স্বাস্থ্যগত কারণে এবার হজে অংশ নিচ্ছেন না।

ইয়াসিন বলেন, আমি চার বছর ধরে সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে মক্কা পৌঁছেছি শুধু হজ করার উদ্দেশ্যে। তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য এবার হাজিদের সংখ্যা সীমিত করা হয়েছে। ফলে আমি আভাতেই অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিই। এখানকার আবহাওয়া এত সুন্দর, আমি বেশ উপভোগ করছি। আমি কখনো কল্পনাই করিনি এখানকার পরিবেশ এত দারুণ।

তবে সৌদিতে করোনা সংক্রমণের আগেই তিনি মক্কা ও মদিনা ভ্রমণ শেষ করেছেন। মক্কায় ওমরাহ শেষে তিনি পায়ে হেঁটে মদিনায় পৌঁছেন।

মরোক্কোর এই তরুণ জানান, সৌদি আরবের আতিথিয়তায় তিনি মুগ্ধ। প্রতিদিন তাকে কেউ না কেউ আপন করে নিয়েছেন।

আল মুতাইরি গ্রুপের বিপুল অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়াসিন। সৌদি মিডিয়া ব্যক্তিত্বের গ্রুপটি আগামী বছর তাকে হজের জন্য আমন্ত্রণ জানায় এবং তার পুরো খরচ বহনের ঘোষণা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হজ; ৪ বছর ধরে সাইকেল চালিয়ে ও হেঁটে সৌদি আরবে মরক্কোর তরুণ

আপডেট সময় ০৪:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০