ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা মহামারি প্রতিবছর আসবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতির মাঝেই সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানাল, সারা বিশ্বে করোনা ভয়াবহ হয়ে উঠলেও ইনফ্লুয়েঞ্জার মতো প্রতিবছর নির্দিষ্ট ঋতুতে আর হাজির হবে না এই মারণভাইরাস। ব্যাপক আকার ধারণ করার পর ধীরে ধীরে কমে যাবে এই ভাইরাসের প্রদুর্ভাব।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, করোনা কোনো সিজনাল ভাইরাস নয়। কিংবা এটি বারবার ফিরে আসবে এমনটাও নয়। মানুষজন এখনো মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্ন রকম আচরণ করছে। তিনি বলেন, এই ভাইরাসটি সব ধরনের আবহাওয়ায় আক্রমণ করতে পারে।

করোনার ঢেউ নিয়ে তিনি বলেন, আমরা এখন প্রথম ঢেউয়ে আছি। বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে। তিনি আসলে বোঝাতে চেয়েছেন, ব্যাপক প্রকোপ বৃদ্ধি পাবে। এরপর ধীরে ধীরে কমে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনা মহামারি প্রতিবছর আসবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১০:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০