ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ ডা. রাজীব মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে চিকিৎসক দম্পতি দগ্ধের ঘটনায় ডা. রাজীব ভট্টাচার্য (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ডা. রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন।

তার স্ত্রী শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক অনুসুয়া ভট্টাচার্যের (৩২) অবস্থাও শঙ্কামুক্ত নয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, রাজীবের শ্বাসনালিসহ শরীরের ৮৭ শতাংশ দগ্ধ ছিল। তাকে আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। সেখানে আজ সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ২০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও বার্নে ভর্তি রয়েছেন। বাসার ভেতর হ্যান্ড স্যানিটাইজার আগুনের সংস্পর্শে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছিল বলে আমরা জানতে পেরেছি।

গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে হাতিরপুল এলাকার বাসায় দগ্ধ হন এ দম্পতি। একটি বড় গ্যালন থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় ধূমপান করছিলেন রাজীব। জ্বলন্ত সিগারেটে হ্যান্ড স্যানিটাইজার লেগে যাওয়ায় আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিভিয়ে তাকে বাঁচাতে গেলে রাজীবের স্ত্রীর গায়েও আগুন লাগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ ডা. রাজীব মারা গেছেন

আপডেট সময় ০১:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০