ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসা নিতে লন্ডন গেলেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পেটব্যথার সমস্যার জন্য চিকিৎসা নিতে আজ শনিবার লন্ডনে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ শনিবার সকালে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তামিম।

জানা গেছে, প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার। লন্ডনে গিয়ে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এর মধ্যে নভেল করোনাভাইরাসের কোনো উপসর্গ না দেখা গেলে ডাক্তারের কাছে যাবেন বাংলাদেশ অধিনায়ক।

উল্লেখ্য, গত এক মাসে তিনবারসহ লকডাউন চলাকালীন বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন বাঁহাতি ওপেনার তামিম। তামিম পেটব্যথার সমস্যা নিয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরমর্শ নিয়ে গত কয়েক দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করালেও চিকিৎসকরা তাঁর পেটের ব্যথা ও হজম সমস্যার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি।

চিকিৎসকরা তামিমকে হাসপাতালে ভর্তি হতে বললেও চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতি কারণে তিনি ভর্তি হতে পারেননি। অবশেষে গত মঙ্গলবার লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিওকলে পরামর্শ নেওয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিকিৎসা নিতে লন্ডন গেলেন তামিম

আপডেট সময় ০৭:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০