ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেট্রোরেলের ৭৬ কর্মীকে ভুয়া রিপোর্ট: রিজেন্টের এমডি গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

মেট্রোরেল প্রকল্পের কাজে জড়িত ৭৬ কর্মীকে করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের পাঁচজনের বিরুদ্ধে ভুয়া করোনার রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম, এমডি মাসুদ পারভেজ, হাসপাতালের এমডি মিজানুর রহমানসহ আরও দুইজনের নাম আছে। মামলাটি করেন মেট্রোরেল প্রকল্পের শ্রমিক সাপ্লাইয়ের প্রতিষ্ঠান এসিট করপোরেশন।

শনিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুর রহমান বলেন, ‘গতরাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি করোনা প্রতারণার মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি ছিলেন। এরই মধ্যে মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।’

গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। করোনার এই দুর্যোগকালীন সময়ে নমুনা সংগ্রহ করা হলেও টেস্ট না করে ফলাফল দেওয়া, হাসপাতাল পরিচালনার সনদের মেয়াদ না থাকা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পরের দিন হাসপাতালটির উত্তরা ও মিরপুরের দুটি শাখা সিলগালা এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। সেই মামলায় এখন পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেট্রোরেলের ৭৬ কর্মীকে ভুয়া রিপোর্ট: রিজেন্টের এমডি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০