ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

আরও ৩ হাজার কোটি টাকা পাচ্ছেন গার্মেন্টস মালিকরা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় সৃষ্টি হওয়া সংকট কাটানোর লক্ষ্যে বিশেষ তহবিল থেকে আরও তিন হাজার কোটি টাকা ঋণ দেয়া হচ্ছে গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের।

শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা পরিশোধের জন্য এ ঋণ দেয়া হচ্ছে তাদের। তবে জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, কেবল তারাই এই ঋণ পাবেন। নতুন করে আর কাউকে এই ঋণ দেয়া হবে না।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংককে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, শেষবারের মতো চলতি মাসের মজুরি দিতে তহবিল থেকে ঋণ পাবেন গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। গত জুনে যেসব উদ্যোক্তা ঋণ পেয়েছিলেন, তার বাইরে নতুন কেউ পাবেন না। ওই ঋণের বিপরীতে প্রথম তিন মাসের সার্ভিস চার্জ ২ শতাংশ। চলতি মাসের ক্ষেত্রে অবশ্য সেটি হবে সাড়ে ৪ শতাংশ। এক্ষেত্রে সরকার সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দেবে।

এর আগে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল থেকে ৮০ শতাংশ পণ্য রফতানি করছে এমন প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ দেয়া হয়। ইতিমধ্যে এ তহবিল থেকে ঋণ নিয়ে গত এপ্রিল, মে ও জুন- এই তিন মাসের বেতন দিয়েছে অনেক রফতানিকারক প্রতিষ্ঠান।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও তিন মাস শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার জন্য সরকারের কাছে বিশেষ তহবিল থেকে ঋণ চেয়ে আবেদন করেন গার্মেন্টস মালিকরা। এর প্রেক্ষিতে একমাস অর্থাৎ চলতি মাসের বেতন-ভাতা দেয়ার জন্য তাদের আরও তিন হাজার কোটি টাকা দেয়া হচ্ছে।

ফলে করোনার ক্ষত কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ঘোষিত ৩০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হল।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

আরও ৩ হাজার কোটি টাকা পাচ্ছেন গার্মেন্টস মালিকরা

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০