ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ড, চিকিৎসক দম্পতি দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ হয়েছেন।

বুধবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত ১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বাসায় বসে এক বোতল থেকে আরেক বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় কোনোভাবে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। তাদের দু’জনের অবস্থাই গুরুতর। তবে রাজিবের অবস্থা ভেরি ক্রিটিক্যাল, তিনি বার্ন ইনিস্টিটিউটে ভর্তি রয়েছে। রাজিব নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ড, চিকিৎসক দম্পতি দগ্ধ

আপডেট সময় ০৬:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০