ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

৯ কোটি টাকা আত্মসাতে বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

আকাশ জাতীয় ডেস্ক:  

বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কশিন-দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মামলায় মেসার্স টাইটান এপারেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান, ওই প্রতিষ্ঠানের পরিচালক মোসা. আরশিয়া আতিক এবং বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

৯ কোটি টাকা আত্মসাতে বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০