ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’

উচ্চ পর্যায়ে আলাপ করে স্বাস্থ্যের নতুন ডিজি নিয়োগ: মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যের ডিজির পদত্যাগের বিষয়ে জাহিদ মালেক বলেন, আমাদের ডিজি মহোদয় (অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ) মঙ্গলবার পদত্যাগ করেছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।

নতুন ডিজি নিয়োগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পদত্যাগপত্র যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে এ বিষয়ে আগে আমাদের কাছে সব সিদ্ধান্তগুলো আসুক তারপর আমরা চিন্তা-ভাবনা করে, আরও উচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা সেই সিদ্ধান্তটা নিতে পারব।

এবার নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়ে আরও সতর্ক থাকবেন কিনা- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, অবশ্যই সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব, দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

স্বাস্থ্য অধিদফতরের আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মে জড়ানোর অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ব্যবস্থা কী- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের, আমরা সেই বিষয়গুলো অবশ্যই দেখব। আমরা চাই এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে (হাসপাতাল) আমিনুল হাসানকে সরানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা নেয়া হবে।

‘আমরাতো মানুষের সেবা নিয়েই গত ৫ মাস কাজ করে গেছি। মাঠে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ই ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনেকে সাহায্য করেছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের মূল্যায়নের বিষয়ে তিনি বলেন,আমরা ভালো করেছি কিনা সেটা সাংবাদিক ভাইয়েরা ভালো বলতে পারবেন। পরীক্ষায় কত নম্বর পেলেন এটা উপর ডিপেন্ড করে পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে। নম্বরটা কী? করোনায় আমাদের মৃত্যুহার মাত্র দেড় পারসেন্ট। যেটা আমেরিকায় ৬ পার্সেন্ট, ইউরোপে ১০ পার্সেন্ট, পৃথিবীরটা হলো ৬ পার্সেন্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের

উচ্চ পর্যায়ে আলাপ করে স্বাস্থ্যের নতুন ডিজি নিয়োগ: মন্ত্রী

আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০