ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় প্রাণ হারালেন সচিব নরেন দাস

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার রাত আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইন মন্ত্রণালয়ের পাঠানো্ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। নরেন দাসকে আইসিইউতে চিকিৎসা দেয়া হলেও তার স্ত্রীকে কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়।

নরেন দাসের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ চট্টগ্রামে দাহ করা হবে।

২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় প্রাণ হারালেন সচিব নরেন দাস

আপডেট সময় ০৯:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০