ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে জামায়াত সমর্থককে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

মসজিদ ও ওয়াজ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে জামায়াত সমর্থক মাওলানা আবদুর রহমান দিদারীকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানা পুলিশ শুক্রবার রাতে শেরপুরের বাগড়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

এর আগে কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু তার বিরুদ্ধে মামলা করেন।

শনিবার সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য দিয়েছেন। তিনি জানান, তাকে আদালত হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে।

শেরপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে বাগড়া কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে ফেসবুকে পোস্ট দেয়ার একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা দিদারী বলেন, মাওলানা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার ক্ষোভ থেকে তিনি এসব স্ট্যাটাস দিয়েছেন।

তিনি আরও জানান, শনিবার দুপুরে মাওলানা আবদুর রহমান দিদারীকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে জামায়াত সমর্থককে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০