ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মাদকমুক্ত মিরপুর গড়তে পুলিশের প্রত্যয়

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীজুড়েই রয়েছে মাদকের ভয়াবহ আগ্রাসন। অভিনব পন্থায় রাজধানীতে ঢুকছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অসংখ্য কারবারি গ্রেফতারও হলেও কমছে না মাদকের আগ্রাসন। কমছে না মাদক সেবন ও কেনাবেচা।

রাজধানীর মিরপুর এলাকায়ও রয়েছে মাদকের বিস্তার। মাদকের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে ধারাবাহিক অভিযান করছে পুলিশের মিরপুর বিভাগ। মাদকমুক্ত মিরপুর গড়ার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাতটি থানায় কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়ার কাজ শুরু করেছে বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদ। এর ধারাবাহিকতায় বৃস্পতিবার (১৬ জুলাই) রাতে মিরপুর মডেল থানার সব অফিসার ও ফোর্সের মধ্যে তাৎক্ষণিকভাবে ব্রিফিং করেছেন তিনি।

মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) এমএম মঈনুল ইসলাম আকাশ নিউজকে বলেন, মাদকমুক্ত মিরপুর গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এক তাল এক সুর, মাদকমুক্ত মিরপুর’ এ স্লোগানকে সামনে রেখে অভিযান পরিচালনার করছি আমরা।

তিনি বলেন, উপ-কমিশনার মো. মোস্তাক আহমেদ নিদের্শনায় মিরপুর থানা এলাকার ক্ষুদ্র ও মাঝারি এবং বড় মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী পুলিশ এর মধ্যে অভিযান শুরু করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে যারা মাদক কারবারি, সেবন এবং সহযোগী হিসেবে কাজ করছেন, তাদের কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। অদূর ভবিষ্যতে আমরা মিরপুরকে মাদকমুক্ত হিসেবে ঘোষণা করতে পারবো।

এসময় মিরপুর থানার সব পুলিশ সদস্যকে মহামারি করোনাকালে দায়িত্ব পালনের জন্য সুরক্ষা সামগ্রী দেন মিরপুর বিভাগের ডিসি মো. মোস্তাক আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদকমুক্ত মিরপুর গড়তে পুলিশের প্রত্যয়

আপডেট সময় ০১:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০