ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ছোটন দেব (২৯) নামে বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। তিনি কক্সবাজার জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছোটন দেব রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) ভোর রাতে মৃত্যুবরণ করেন। তিনি ২০১১ সালের ১৪ আগস্ট বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১৪ মাস বয়সী একমাত্র শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় ছোটন দেবের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতিতে তার মরদেহ সৎকার করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে ৫৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০