ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ভবন সরাতে আরো এক বছর চায় বিজিএমইএ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে তৈরি করা তাদের বহুতল ভবনটি ভাঙার জন্য আরো এক বছর সময় চেয়েছে। বিজিএমইএ চলতি সপ্তাহে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করলেও আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে বিজিএমইএ ভবনের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিজিএমইএ ভবন থেকে সরতে আরো এক বছর সময় চেয়েছে। কারণ, রাজউক জমি দিয়েছে, এখন সবকিছু প্রক্রিয়াধীন আছে। তাই সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।

বিজিএমইএর আরেক আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ভবন থেকে সবকিছু শিফট করতে তো অনেক সময়ের প্রয়োজন। সবকিছু এখন প্রক্রিয়াধীন। তাই আদালতে সময় চেয়েছি।

গত ১২ মার্চ ছয় মাসের সময় দিয়েছেন আপিল বিভাগ। বিজিএমইএর তিন বছরের আবেদনের শুনানি নিয়ে ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ভবন ভাঙতে ছয় মাস সময় দেন।

২০১১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রেখেছে। কিন্তু এ সময়ের মধ্যে সরানোর কোনো চেষ্টা করেননি। এরপর ছয় মাসের সময় দিয়ে আবেদনটির নিষ্পত্তি করে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ভবন সরাতে আরো এক বছর চায় বিজিএমইএ

আপডেট সময় ০১:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭