ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিটি ব্যাংকের সঙ্গে প্রিমাডলারের চুক্তি সই

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্যাংকের রপ্তানি খাতের গ্রাহকদের বৈদেশিক লেনদেনে গতিশীলতা আনতে প্রিমাডলারের সঙ্গে চুক্তি সই করেছে সিটি ব্যাংক।

মঙ্গলবার (১৪ জুলাই) সিটি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৫ সাল থেকে প্রিমাডলার যাত্রা শুরু করে বিশ্বজুড়ে ১২টি কার্যালয়ের মাধ্যমে আন্তঃদেশীয় বাণিজ্যিক লেনদেনে অবদান রাখছে। যার সদর দফতর যুক্তরাজ্যে অবস্থিত। প্রিমাডলারের সঙ্গে চুক্তির ফলে সিটি ব্যাংক বাংলাদেশে রপ্তানিখাতের গ্রাহকদের জন্য ‘প্রথমবারের মতো’ প্রযুক্তিভিত্তিক অর্থায়ন সেবা দেওয়া হবে। যা তাদের বিলম্বিত লেনদেনকে সহজে পেতে সাহায্য করবে। নিরাপদ এবং সাশ্রয়ী এ প্রযুক্তি ভিত্তিক সমাধান রপ্তানিকারকদের লেনদেনের সময় কমিয়ে আনবে।

এছাড়া রপ্তানিকারকদের একটি সমন্বিত সেবা দিতে প্রিমাডলারের রিয়েল টাইম যোগযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সংযোগে কাজে লাগাতে পারবে সিটি ব্যাংক। প্রিমাডলারের অনলাইন ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে রপ্তানি খাতের গ্রাহকদের সাত দিন ২৪ ঘণ্টা সেবার আওতায় নিয়ে আসবে।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং প্রিমাডলার বাংলাদেশের প্রধান মুনাওয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিটি ব্যাংকের সঙ্গে প্রিমাডলারের চুক্তি সই

আপডেট সময় ০৬:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০