ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত

হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতেও ভর্তুকি

আকাশ জাতীয় ডেস্ক: 

হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতেও ভর্তুকি সুবিধা দেবে সরকার। শর্ত পরিপালন সাপেক্ষে টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি)’র মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পাবেন রপ্তানিকারকরা।

মঙ্গলবার (১৪ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় রপ্তানি ঋণপত্র অথবা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে ভর্তুকি প্রদানের পাশাপাশি নিম্ন লিখিত শর্ত পরিপালন সাপেক্ষে টিটি’র মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি প্রযোজ্য হবে।

টিটি’র মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসনের শর্তযুক্ত রপ্তানি ঋণপত্র/চুক্তিপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে বিদেশি ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রপ্তানির নিমিত্ত অগ্রিম মূল্য প্রত্যাবাসন সম্পর্কে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে নিতে হবে।

টিটি’র মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) রপ্তানি আদেশ প্রদানকারী বা রপ্তানি আদেশ প্রদানকারীর সাথে সুনির্দিষ্ট ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এরূপ উৎস থেকে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত হতে হবে এবং টিটি বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্যসূত্র উল্লেখ থাকতে হবে।

এ নির্দেশনা চলতি বছরের ১০ মার্চ থেকে কার্যকর হবে। হালকা প্রকৌশল খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি সংশ্লিষ্ট ফরেন একচেঞ্জ প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতেও ভর্তুকি

আপডেট সময় ০৬:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০