ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বড়াইগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের বড়াইগ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩৮) নামে এক মুদি দোকানদারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আবুল কাশেম একই গ্রামের হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ৫ জুলাই বিকালে কুমারখালী গ্রামের ৬ বছরের কন্যা শিশুটি তার খালার বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। পথে মুদি দোকানদার আবুল কাশেম কৌশলে শিশুটিকে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় আবুল কাশেম দৌড়ে পালিয়ে যায়। তখন থেকেই একটি মহল ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করছিল। পরবর্তীতে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে সোমবার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আবুল কাশেমকে পিটুনি দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। ইতিপূর্বেও তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারের পর কাশেম ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

বড়াইগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৭:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০