ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানব জাতির স্বার্থে ভ্যাকসিন তৈরিতে ৩৭০০ কোটিরও বেশি টাকা দান!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারী ভাইরাস করোনা থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিনের খোঁজেই দিনরাত এক করে ফেলছেন বিশ্বের বিজ্ঞানীরা। এমনই এক পরিস্থিতির মাঝে এবার মানব জাতির স্বার্থে ভ্যাকসিন তৈরিতে গতি আনতে ৩৩০০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩ হাজার ৭০০ কোটিরও বেশি পরিমাণ টাকা) দান করলেন ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল।

জানা গেছে, এই বিপুল অঙ্কের অর্থ লক্ষ্মী মিত্তাল দান করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনোলজি ডিপার্টমেন্টকে। যা জেনের ইনস্টিটিউটের অন্তর্গত। এই অনুদানের পর ওই প্রতিষ্ঠানের নাম বদল করে করা হয়েছে, লক্ষ্মী মিত্তাল অ্যান্ড ফ্যামিলি প্রফেসরশিপ অব ভ্যাকসিনোলজি।

প্রসঙ্গত, জেনার ইনস্টিটিউট ২০০৫ সালে অক্সফোর্ড এবং ইউকে ইনস্টিটিউট ফর এনিমেল হেলথের অংশীদারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বব্যাপী ভ্যাকসিন অধ্যয়নকেন্দ্র হিসাবে বিবেচিত হয়। বর্তমানে এটি করোনার মহামারীতে ভ্যাকসিন আবিষ্কারে অতি দ্রুত কাজ করে চলেছে।

উল্লেখ্য, বর্তমানে করোনা ভ্যাকসিন তৈরিতে বিশ্বের যে কয়েকটি প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভাবে কাজ করে চলেছেন তাদের মধ্যে সর্বাগ্রে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। হু-এর তরফে অক্সফোর্ডের ভ্যাকসিনকে রাখা হয়েছে সবার আগে। বর্তমানে এই ভ্যাকসিন তৈরির সংস্থার ট্রায়াল চলছে ইংল্যান্ড, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায়। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানব জাতির স্বার্থে ভ্যাকসিন তৈরিতে ৩৭০০ কোটিরও বেশি টাকা দান!

আপডেট সময় ০৩:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০