ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র পরিষদের আয়োজনে মানববন্ধনে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র পরিষদের আহবায়ক মো. আলআমিন রাজু, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হোসাইন, কেন্দ্রীয় নেতা সুদীপ রায়, নিলয় হোসেন, শাহরিয়ার হোসাইন, রুহুল চৌধুরী, শামসুদ্দিন মাসুদ ও আতাউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র পরিষদের আহবায়ক আল আমিন রাজু বলেন, করোনা ভাইরাসের থাবায় ব্যবসা বাণিজ্য যখন স্থবির, বিভিন্ন খাতে সরকারের প্রণোদনা দেওয়া ইতিবাচক, কিন্তু বেকারদের বেলায় সরকার কেন নিশ্চুপ? বেকারদের জন্য প্রণোদনার উপহার স্বরূপ কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করতে বিনা জামানতে ১০ বছর বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ সুবিধা দিতে হবে। উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ করতে হবে। এটা এদেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের প্রাণের দাবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

আপডেট সময় ০১:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০