ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

সাড়ে পাঁচ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি ক্রয় কার্যক্রমের ডিজিটাল ই-জিপি সিস্টেমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাড়ে পাঁচ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।

৬ বছরের রেয়াতকালসহ বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদে ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্ব ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্ব ব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করেন।

এ সময় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. ফারুক হোসেনসহ ইআরডি এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুততর হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণ আরও এক ধাপ এগিয়ে যাবে।

প্রকল্পের আওতায় ই-জিপি প্রবর্তনকারী সংস্থা সিপিটিইউকে পুনর্গঠন করে এ কার্যক্রমের কর্তৃপক্ষ (অথোরিটি) করা হবে। এর মাধ্যমে ই-জিপি সিস্টেম প্রাতিষ্ঠানিক রূপ পাবে। প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৪৮০ কোটি টাকা। বিশ্ব ব্যাংকের অর্থায়নের পাশাপাশি এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৪০ কোটি টাকা। প্রকল্পটি এ বছর শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

সাড়ে পাঁচ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

আপডেট সময় ১২:১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭