ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মারা গেলেন শিশুসাহিত্যিক আলম তালুকদার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আলম তালুকদার মারা গেছেন। বুধবার বিকেলে তার মৃত্যু হয়। আলম তালুকদারের মেয়ে নিপা গণমাধ্যমকে বলেন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবা মারা গেছেন। গত শনিবার উনার করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে।

আলম তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ছড়াকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। নিজেকে ‘অবশিষ্ট মুক্তিযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন।

তিনি ১৯৬৮ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন। কর্মজীবনে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছিলেন। জীবদ্দশায় সাহিত্য কর্মের জন্য স্বীকৃতি ও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এই শিশু সাহিত্যিক।

তার ছড়া এবং গদ্যের বইয়ের মধ্যে- ঘুম তাড়ানো ছড়া, প্যাঁচাল না আলাপ, মহাদেশ বাংলাদেশ উপদেশ, অবশিষ্ট মুক্তিযোদ্ধা, কেমন করে স্বাধীন হলাম, এক স্বাধীন তিন রাজাকার, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মারা গেলেন শিশুসাহিত্যিক আলম তালুকদার

আপডেট সময় ১০:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০