ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে বিশেষ বিসিএস, নিয়োগ পাবেন আরো ২ হাজার চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরিভিত্তিতে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর অনুমোদন নেবে। এরপর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবনায় বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কনভেন সিটি বসুন্ধরা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারা দেশে এ রোগের চিকিৎসা দিতে পারে এমন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবে আরও চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে।

জরুরিভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেওয়ার তাগিদ দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, প্রয়োজনে এ সংক্রান্ত প্রস্তাব পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে শুধু চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএস নেয় সরকার। এই বিসিএসের মাধ্যমে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পান। ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় তাদের মধ্য থেকে গত ৪ মে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসছে বিশেষ বিসিএস, নিয়োগ পাবেন আরো ২ হাজার চিকিৎসক

আপডেট সময় ১১:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০