ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

‘ওয়ারীতে একটু কঠোর লকডাউন বাস্তবায়ন করতে চাচ্ছি’

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর ওয়ারীতে লকডাউন কার্যক্রম কঠোরভাবে পালনের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার বিকালে নগরভবনে অনুষ্ঠিত লকডাউনসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা আরও একটু কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে চাচ্ছি। আমরা বুঝি, এলাকাবাসীর অনেক সমস্যা হচ্ছে। তাদের জীবিকা নির্বাহসহ ব্যবসা-বাণিজ্য ও চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করবো, আপনারা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সেটা পালন করবেন। গত তিন দিনে এলাকায় সংক্রমণের যে হার দেখেছি, সেটা লকডাউনের যৌক্তিকতাকে আরও তুলে ধরেছে। আমরা দেখেছি নমুনা সংগ্রহের প্রায় ৫০ ভাগের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়ছে। তাই লকডাউন কঠোরভাবে পালন করতে হবে। তাহলে আমরা এলাকাটাকে সংক্রমণমুক্ত করতে পারবো। তারপর সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা পালন করবো।’

মহামারি থেকে বেরিয়ে আসতে নির্দেশনা মানতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘৪ জুলাই থেকে ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডে লকডাউন শুরুর পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা সামগ্রীসহ সব ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা এ ব্যাপারে সন্তুষ্ট। করোনা মহামারি থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে যেসব নির্দেশনা ও বিধিগুলো দেয়া হয়েছে, সেগুলো সবাইকে পরিপালন করা খুবই আবশ্যক।’

স্থানীয় ব্যবসায়ীরা ঈদের আগে ব্যবসার সুযোগ চান। কমপক্ষে এক এক করে বের হতে দেয়ার অনুমতি চেয়েছেন। এবিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের কাছে এমন কোনো নির্দেশনা নেই। এর গুরুত্ব অনুধাবন করতে হবে। আগে জীবন, তার পর জীবিকা।’

লকডাউন এলাকার যেসব ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ছে, সেগুলো আমলে নেয়া হচ্ছে। এর জন্য প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভা করা বলেও জানান দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

‘ওয়ারীতে একটু কঠোর লকডাউন বাস্তবায়ন করতে চাচ্ছি’

আপডেট সময় ০৬:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০