ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কেন জয়াকে নিলেন না সৃজিত?

আকাশ বিনোদন ডেস্ক : 

মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে কলকাতা থেকে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। নির্মাণ করছেন কলকাতার তুমুল জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আনন্দবাজার পত্রিকায় আজ সোমবার প্রতিবেদনে বলা হয়েছে, উপন্যাসের মূল চরিত্র মুশকান জুবেরি হিসেবে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও কলকাতার অণির্বাণ চ্যাটার্জীকে।

ওয়েব সিরিজটিতে মুশকান জুবেরি চরিত্রে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন চেয়েছিলেন দুই বাংলার প্রিয়মুখ জয়া আহসানকে। আনন্দবাজার লিখেছে, একটি বিশেষ কারণে জয়াকে বাদ দিয়েছেন সৃজিত।

কী সেই কারণ সেটা বলা হয়নি। ‘রাজকাহিনী’, ‘এক যে ছিল রাজা’ ছবিতে একসঙ্গে কাজের খাতিরে সৃজিত ও জয়ার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কে এখন নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে। এটাও একটা কারণ হতে পারে বলে মত অনেকের। কেউ আবার বলছেন, স্ত্রী মিথিলার পরামর্শেই নতুন ওয়েব সিরিজের শিল্পী বাছাই করছেন সৃজিত। তাই জয়াকে এড়িয়ে গেছেন ‘রাজকাহিনি’ ছবির পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন জয়াকে নিলেন না সৃজিত?

আপডেট সময় ১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০