ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চায় গণস্বাস্থ্য কেন্দ্র

আকাশ জাতীয় ডেস্ক: 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে করোনার অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জি আর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গণস্বাস্থ্যের কিটের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্টকে আমলে এনে অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধনের আবেদন করা হয়েছে।

সংবাদ বিবৃতিতে ডা. মুহিবুল্লাহ বলেন, গতকাল রোববার (৫ জুলাই) বৈঠকে ঔষধ প্রশাসনের মহাপরিচালক আমাদের কথা শুনেছেন এবং সর্বাত্মক সহায়তা করতে চেয়েছেন। বৈঠকে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর এবং উপ-পরিচালক সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, আমরা অ্যান্টিবডি কিটের উন্নত সংস্করণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে আমাদের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্টের সারাংশ ঔষধ প্রশাসনের মহাপরিচালকের কাছে জমা দিয়েছি। ঔষধ প্রশাসন কিটের উন্নত সংস্করণ বিদ্যমান সরকারি নিয়মে কনটাক্ট রিসার্চ সংগঠনের (সিআরও) মাধ্যমে আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে এক্সটারনাল ভ্যালিডেশন করতে বলেছে। সেই নিয়মে পরীক্ষা করার জন্য আমাদের বর্তমান সিআরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) জানাবো। তবে তারা না করতে পারলে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বিতে যাবো।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে অ্যান্টিজেন কিটের কোনো নীতিমালা নেই। আগামী বুধবার (০৮ জুলাই) ঔষধ প্রশাসনের নীতিমালা ফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। তারা আমাদের যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) ন্যায় একটা ফরম্যাট পাঠাবে। সেই অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে গণস্বাস্থ্যের নিজস্ব ল্যাবে অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষায় সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ৯৭ শতাংশ এসেছে। এর রিপোর্ট ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চায় গণস্বাস্থ্য কেন্দ্র

আপডেট সময় ০৯:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০