ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রিজেন্টেও করোনা টেস্টের ভুয়া রিপোর্ট!

আকাশ জাতীয় ডেস্ক: 

শুরু থেকেই করোনা চিকিৎসার জন্য নির্ধারিত বেসরকারি রিজেন্ট হাসপাতালেও ভুয়া করোনা টেস্টের রিপোর্টের প্রমাণ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাসপাতালটি রোগীদের কাছ থেকে করোনার নমুনা নিয়ে টেস্ট না করেই কম্পিউটারে মনগড়া রিপোর্ট প্রস্তুত করে সরবরাহ করতো।

সোমবার (৬ জুলাই) অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির উত্তরা শাখার ল্যাবে গিয়ে অনিয়মের এমন চিত্র দেখতে পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দেখা যায়, করোনা টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দিতো রিজেন্টের উত্তরা শাখা। এ সময় অসংখ্য ভুয়া করোনা রিপোর্টের নানা নথি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়সহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে দেখেছি তারা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করেছে। সংগৃহীত অসংখ্য নমুনার মধ্যে তারা মাত্র ৪২ টি নমুনা পরীক্ষা করেছে। এর বাইরে অনেক নমুনা পরীক্ষা না করেই করোনা ‘নেগেটিভ-পজিটিভ’ রিপোর্ট দিয়েছে। প্রাথমিকভাবে ২৬ জনের নমুনা পেয়েছি, যেগুলো পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি।

তিনি বলেন, উত্তরা হাসপাতাল ভবনের পাশের ভবনে রিজেন্টের আইটি শাখা। সেখানেই নমুনা সংগ্রহের ভুয়া আইডি তৈরি করে ভুয়া রিপোর্ট তৈরি করা হচ্ছিলো। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

মনগড়া রিপোর্ট তৈরি ছাড়াও অভিযানের গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য-প্রমাণ পেয়েছে র‌্যাব। হাসপাতালটিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুধু ভর্তি রোগীদের করোনা টেস্ট ও চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হলেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছিল। উদ্ধার করা ভুয়া রিপোর্টের অধিকাংশ নমুনাই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছিল।

করোনার পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও রোগীদের কাছ থেকে তিন থেকে সাড়ে তিনহাজার টাকা আদায় করতো বলে প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া হাসপাতালটি ২০১৪ সালের পর তাদের লাইসেন্স আর নবায়ন করেনি। শেষখবর পাওয়া পর্যন্ত হাসপাতালের ৮ কর্মকর্তা-কর্মচারীকে হেফাজতে নিয়েছে র‌্যাব। অভিযান চলাকালে হাসপাতালের চেয়ারম্যানকে উপস্থিত হতে বলেও তিনি উপস্থিত হননি।

এদিকে, রিজেন্টের উত্তরা শাখায় অভিযান চলাকালে হাসপাতালটির মিরপুরের শাখা ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। পরে সেখানেও অভিযান শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

রিজেন্টেও করোনা টেস্টের ভুয়া রিপোর্ট!

আপডেট সময় ০৯:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০