ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

আধুনিকায়ন হচ্ছে সঞ্চয় অ্যাপ, পাওয়া যাবে সব তথ্য

আকাশ জাতীয় ডেস্ক:

সঞ্চয়পত্রের সব তথ্য গ্রাহকদের সহজে জানাতে ‘সঞ্চয় অ্যাপ’ আরও আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা সহজেই নিজ অবস্থান থেকে নিকটবর্তী সেবা প্রদানকারী অফিসের বিষয়েও জানতে পারবেন।

বর্তমানে সঞ্চয় অ্যাপের মাধ্যমে সঞ্চয় স্কিমসমূহের তথ্য, মুনাফা হার, বিনিয়োগ পরিস্থিতি জানতে পারছেন গ্রাহকরা।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যাপসটিকে আরও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বৈঠকের সভাপতি নূরুল আবছার জানতে চান যে, সঞ্চয় অ্যাপে গ্রাহক তার নিজ অবস্থান থেকে নিকটবর্তী সেবা প্রদানকরী অফিসসমূহের তথ্য পায় কিনা। তাকে জানানো হয় এখনো ফিচারটি যুক্ত করা হয়নি।

এ প্রেক্ষিতে নূরুল আবছার বলেন, নিকটবর্তী সেবা প্রদানকরী অফিসসমূহ গুগল ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

বৈঠক সূত্রে জানা যায়, সঞ্চয় অ্যাপে গ্রাহকের নিকটবর্তী সেবা প্রদানকরী অফিসসমূহের অবস্থান ট্রেস করতে গুগল ম্যাপ সংযোজন করে আরো বাস্তবধর্মী করা যায় কিনা তা যাচাই করে কারিগরি দিক থেকে অ্যাপটি মডারেট করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. নূরুজ্জামান জানান, সঞ্চয় অ্যাপটিকে আমরা আরও আধুনিকায়ন করতে যাচ্ছি। গ্রাহক তার নিজ অবস্থান থেকে নিকটবর্তী সেবা প্রদানকারী অফিসসমূহের অবস্থান যাতে জানতে পারেন সে ব্যবস্থাও সংযুক্ত করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এটা যুক্ত করা যাবে বলে জানান তিনি।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সঞ্চয় অ্যাপ গত ১৭ মার্চ চালু করা হয়। সঞ্চয় অ্যাপ মূলত একটি বর্ণনাধর্মী অ্যাপস। যে কেউ ‘sanchay app’ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সঞ্চয় স্কিমসমূহের বর্ণনা, মুনাফা হারের ক্রমবিকাশ, বিনিয়োগ পরিস্থিতি, সেবা প্রদানকারী অফিসসমূহের নাম ও অবস্থান, আবেদনের প্রয়োজনীয় তথ্যাবলি জানতে পারছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

আধুনিকায়ন হচ্ছে সঞ্চয় অ্যাপ, পাওয়া যাবে সব তথ্য

আপডেট সময় ০৫:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০