ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ঔষধ প্রশাসন

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের আলোচনার জন্য ডেকেছে ঔষধ প্রশাসন অধিদফতর। রোববার এ আলোচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কোভিড-১৯ র্যা পিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, আলোচনার জন্য আমরা আবেদন করেছিলাম। তারা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিয়েছেন। অ্যান্টিবডি কিট ফল প্রকাশপরবর্তী বৈঠকের জন্য আমাদের ডাকা হয়েছে।

গণস্বাস্থ্যকে ঔষধ প্রশাসন অধিদফতরে ডাকার বিষয়টি জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুও জানিয়েছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহর ঘনিষ্ঠ মিন্টু বলেন, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের আপডেটেড অ্যান্টিবডি কিটের তথ্য-উপাত্ত জানতে কর্মকর্তাদের ডেকেছেন। আজ ঔষধ প্রশাসন অধিদফতর যদি কিটের অনুমতি দেয় তা হলে গণস্বাস্থ্য ১৫ দিনের মধ্যে ৫০০০ অ্যান্টিবডি কিট তৈরি করবে। গণস্বাস্থ্যের গবেষকরা এরই মধ্যে ঔষধ প্রশাসনের নির্দেশিকা বজায় রাখার জন্য অ্যান্টিবডি কিট আপডেট করেছে বলেও জানান মিন্টু।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর চৌধুরী কিটের বিষয়ে সরকারি এ প্রতিষ্ঠানটি পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি দেবে বলে আশাবাদী বলে জানান মিন্টু।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কিট উন্নয়ন দলের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শিলের সঙ্গে কথা বলে জানা যায় যে, তারা কিটের সংবেদনশীলতা আরও বৃদ্ধি করেছে। এখন এটি অ্যান্টিবডিটিকে আরও দক্ষতার সঙ্গে শনাক্ত করতে পারে। বিজন শীল আরও বলেছিলেন যে, ডিজিডিএ ৯০ শতাংশ সংবেদনশীলতা এবং ৯৫ শতাংশের সুনির্দিষ্টতা নির্ধারণ করেছে যে, অনুমোদনের জন্য জিকে কিটটি অবশ্যই অর্জন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ঔষধ প্রশাসন

আপডেট সময় ১২:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০