ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

বেনাপোলে সোয়া লাখ ডলারসহ তিন হুন্ডি কারবারি আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোর-খাজুরা সড়কের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ তিনজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা সমমানের।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা প্রেস বিঞপ্তিতে জানান, হুন্ডির কারবারিরা এই অঞ্চলে সক্রিয় রয়েছে। তাদের রোধ করতে বিজিবিও তৎপর। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবির একটি বিশেষ দল খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কার আটক করে। কারটি বেনাপোল থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। কারটি তল্লাশি করে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলার উদ্ধার এবং তিনজনকে আটক করে।

আটক তিনজনই বেনাপোল ও শার্শা উপজেলার বাসিন্দা। তারা হলেন, বালুন্ডা গ্রামের শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মাসুদ রানা (২৮) ও গাজীপুর গ্রামের জাকির হোসেন (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন হুন্ডি ও সোনা চোরাচালানে যুক্ত বলে বিজিবির কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

বেনাপোলে সোয়া লাখ ডলারসহ তিন হুন্ডি কারবারি আটক

আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০