ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনায় ফিজিওলজিস্ট অধ্যাপক মুন্তাকিম চৌধুরীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক অধ্যাপক কে এম মুন্তাকিম চৌধুরী মারা গেছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দুপুরে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য জানান।

জানা যায়, মাগরিবের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে অধ্যাপক কে এম মুন্তাকিম চৌধুরীকে দাফন করা হবে।

তার মৃত্যুতে এফডিএসআর পরিবার গভীরভাবে শোকাহত। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এফডিএসআরের তথ্য মতে, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫৬১ জন চিকিৎসক। তাদের মধ্যে সুস্থ হয়েছেন আট শতাধিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনায় ফিজিওলজিস্ট অধ্যাপক মুন্তাকিম চৌধুরীর মৃত্যু

আপডেট সময় ০৫:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০