ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক মন্ত্রী, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ টি এম গিয়াস উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিনগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির।

এ ব্যাপারে শায়রুল কবির জানান, গিয়াস উদ্দিন জ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার (৪ জুলাই) জোহরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন আর নেই

আপডেট সময় ১২:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০