ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুগদা হাসপাতালে রোগীকে মারধরের ছবি তোলাতে সাংবাদিকের ওপর হামলা

আকাশ জাতীয় ডেস্ক:

আবারও পেশাগত কাজে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিকরা। মুগদা হাসপাতালে ছবি তুলতে যাওয়ায় বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক জয়িতা রায় ও দেশ রূপান্তরের ফটো সাংবাদিক রুবেল রশীদের ওপর হামলা চালেয়েছে সেখানকার আনসার সদস্যরা।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো রোগীকে মারধরের ছবি তুলতে গেলে সেখানকার আনসার সদস্যরা এ হামলা চালায়। তারা ফটো সাংবাদিকের ক্যামেরাও ভেঙে ফেলে।

হামলার শিকার জয়িতা রায় জানান, হাসপাতালে রোগী সিরিয়ালের অনিয়মের ছবি তুলছিলাম। এসময় সিরিয়াল ব্রেক করায় এক রোগীর সঙ্গে আনসার সদস্যের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে এক আনসার রোগীর আত্মীয়র জামার কলার ধরে হাসপাতালে ভেতরে নিয়ে যাচ্ছিল, আমি তখন ছবি তুললে সেই আনসার হামলা চালায়। এসময় রুবেলের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে যায়।

আনসারদের হামলার শিকার আরেক ফটো সাংবাদিক রুবেল রশীদ বলেন, হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য আজ ৪০ জনকে টিকিট দেওয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে আনসাররা তার গায়ে হাত তোলেন।

তিনি আরও বলেন, এ ঘটনার ছবি তুলতে যান বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী জয়িতা রায়। এসময় আনসার সদস্যরা তাকে থাপ্পড় দিতে এলে জয়িতা সরে পড়েন। এরপর ঘটনার ছবি তুলতে আমি এগিয়ে যাই। তখন আনসার সদস্যরা থাপ্পড় মেরে আমার ক্যামেরার ফিল্টার ভেঙে ফেলে।

এসময় আনসার সদস্যরা সাংবাদিকদের গালাগাল করতে থাকেন এবং বেঁধে রাখার হুমকি দেন। একপর্যায়ে তারা বলেন- এখানে সাংবাদিকদের রংবাজি চলবে না। আমাদের রংবাজি চলবে বলেও রুবেল রশীদ ওই আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

মুগদা হাসপাতালে রোগীকে মারধরের ছবি তোলাতে সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় ০২:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০