ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮টি গরুসহ ৮ ডাকাত আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এসময় ৮টি গরু, তিনটি পিকআপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি জানান।

এরআগে, বুধবার (১ জুলাই) বিকেলে কালিয়াকৈর, গাজীপুর ও নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন- নরসিংদী জেলা সদরের পশ্চিম বেলনগর গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে রুবেল (২৭), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার চুরালী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে শামিম মিয়া (২৮), নরসিংদী জেলার শিবপুর থানার ইসুপনগর গ্রামের তাইজুল ইসলামের ছেলে টিপু শিকদার (২৮), নরসিংদী জেলার শিবপুর থানার উত্তর সাদারচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৩২), নরসিংদী জেলার শিবপুর থানা নোয়াদিয়া গ্রামের মৃত আবু মৃধার ছেলে মিলন (৬০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তরহাসা গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে শাজাহান (৩০), নরসিংদী জেলার বেলাবো থানার পশ্চিম করাটিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মোমেন মিয়া (২৮), নরসিংদী জেলার শিবপুর থানার মৈসাদি মাইকপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭)। তারা গাজীপুরের বিভিন্ন স্থানে ভাড়া থেকে ডাকাতি করতো।

ডিবি পুলিশ জানায়, গত ১৬ জুন সাভারের ভাকুর্তা এলাকার আব্দুস সালামের খামারের গ্রিল কেটে নৈশপ্রহরীকে বেঁধে আটটি গরু নিয়ে যায় ডাকাত দলের ১৪ সদস্য। পরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি পিকআপ ও ডাকাতি হওয়া আটটি গরু উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম আকাশ নিউজকে বলেন, গাজীপুরের মাসুদ গ্রুপ ও কিশোরগঞ্জের সবুজ গ্রুপ যৌথভাবে বড় ধরনের ডাকাতি করে। কোরবানির ঈদকে সামনে রেখে তারা আরও সোচ্চার হয়ে উঠেছে। মাসুদ গ্রুপের আট ডাকাতকে আমরা আটক করেছি। সবুজ গ্রুপের সদস্যদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৮টি গরুসহ ৮ ডাকাত আটক

আপডেট সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০