ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরীয়তপুরে করোনা রোগী দেখছেন করোনা পজেটিভ ডাক্তার নাজিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পজেটিভ হয়েও করোনা রোগীর চিকিৎসা করছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া। এতে জনমনে আরও বেশি করে করোনা সংক্রমণের ভীতি ছড়িয়েছে। দিন দিন শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়েছে। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, নাজিয়ার দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজেটিভ এসেছে। সে ১৮ দিন পরে তার কর্মস্থলে যোগদান করেছে। এখন চেম্বারেও রোগী দেখছে সে।

সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা গেছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাজিব নামের একজন চিকিৎসকের করোনা পজেটিভ আসে। তার সংস্পর্শে থাকায় ডাক্তার নাজিয়া করোনা পরীক্ষা করেন। ১০ জুন তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন নাজিয়া। দ্বিতীয়বারও নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে তার। করোনা ভাইরাসের উপসর্গ ছিল না, তাই কোয়ারেন্টাইনে থাকতে তার ভালো লাগছিল না। গত ২৮ জুন কর্মস্থলে যোগদান করেছেন নাজিয়া। করোনা রোগীর চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও রোগীর চিকিৎসা প্রদান শুরু করেছেন তিনি।

নাজিয়া করোনাভাইরাসে আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠাতেন। নিজের নমুনা সংগ্রহ করেও তিনি নিজেই পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শরীয়তপুরে করোনা রোগী দেখছেন করোনা পজেটিভ ডাক্তার নাজিয়া

আপডেট সময় ০২:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০