ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

লঞ্চডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে নেমে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে এ ঘটনায় মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হল। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া লঞ্চটি। সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১১টার দিকে উদ্ধার করা হয় লঞ্চটি।

উল্লেখ্য, সোমবার সকালে ‘এমভি ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় মুহূর্তে ডুবে যায় যাত্রীবাহী ছোট লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’। দুই চালকের অসতর্কতায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বেশির ভাগই মুন্সীগঞ্জের বাসিন্দা।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে সব ক’টি লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ দুর্ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদফতর। ময়ূর-২ লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে লঞ্চের চালক পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লঞ্চডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০