ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাকার ওয়ারী লকডাউনের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর পুরান ঢাকার পাশের ওয়ারীর কয়েকটি এলাকার রেড জোনে লকডাউন বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

করোনা ভাইরাসের জন্য অধিক সংক্রমিত এলাকাকে চিহ্নিত করে এলাকাভিত্তিক লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। গত ১২ জুন হতে পূর্ব রাজাবাজার পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়।

ওয়ারীর বিষয়ে সোমবার (২৯ জুন) এই নির্দেশনা দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় কারিগরি গ্রুপের গত ২২ জুন অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারী এলাকায় রেড জোন হিসেবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নওয়াব রোড রেড জোন হিসেবে লকডাউন করার নির্দেশ দেয়া হয়েছে।

এসব রেড জোনে ১৪ থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে, সেখানে থাকছে সাধারণ ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ জুন ১০ জেলার ২৭টি এলাকা ও ২২ জুন ৫ জেলার ১২ এলাকাকে এবং ২৩ জুন দেশের ৪ জেলার ৭টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়। এসব এলাকায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকার ওয়ারী লকডাউনের নির্দেশ

আপডেট সময় ১১:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০