ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করছে ব্যাংক: বিডব্লিউএবি

আকাশ জাতীয় ডেস্ক:  

বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অমানবিক সিদ্ধান্ত নিয়ে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে বলে জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক তাদের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেছে বলে জানায় সংগঠনটি।

সোমবার এক বিবৃতিতে এমন আচরণে উদ্বেগ জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছে বিডব্লিউএবি।

সংগঠনের প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির এ দুঃসময়ে সম্প্রতি ২-৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অমানবিক সিদ্ধান্ত নিয়ে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের (যারা ১৫-২০ বৎসর ধরে ব্যাংকে সেবা দিয়ে আসছে) পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে। এ ধরনের পরিস্থিতির শিকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা বিউব্লিউএবির কাছে জানিয়েছে। এ কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছে এবং ব্যাংকের বিকাশ ও উন্নয়নে ভূমিকা রেখেছে। তাদের ধারণা ছিল ব্যাংকের স্বাভাবিক নিয়মে তারা অবসর গ্রহণ করবেন। কিন্তু হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত এবং অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিকোণ এবং কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সেবার বিষয়টি বিবেচনা করে তাদের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং কোনো কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিউব্লিউএবি বলছে, এ ধরনের সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তারা হতাশ এবং কাজে আগ্রহ হারিয়ে ফেলবে। তারা দুশ্চিন্তাগ্রস্ত ও চাকরির নিরাপত্তাহীনতায় ভুগবে। ফলে ব্যাংকের স্বাভাবিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তদুপরি উক্ত ব্যাংকের মানব সম্পদ বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হবে। আমরা আশঙ্কা করছি, অন্য ব্যাংকের কর্মকর্তারা এ ধরনের ব্যাংকে যোগদান করতে ইচ্ছুক হবে না, এমনকি নতুন কর্মকর্তারাও যোগদানের বিষয়ে দ্বিতীয়বার ভাববেন। সর্বোপরি উক্ত ব্যাংকগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করছে ব্যাংক: বিডব্লিউএবি

আপডেট সময় ০৭:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০