ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সুশান্তের মতোই অবসাদে ভুগছিলেন টিকটক তারকা সিয়া!

আকাশ নিউজ ডেস্ক:

মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করেছেন ভারতের টিকটক তারকা সিয়া কক্কর। নয়াদিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠে, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো সিয়াও কি অবসাদে ভুগছিলেন?

পুলিশ বলছে, গত ৪-৫ দিন ধরে অবসাদে ভুগছিল এই কিশোরী। সে কারণেই হয়তো আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া গত ৫ দিন ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও সক্রিয় ছিলেন না সিয়া। সর্বশেষ ১৯ জুন একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে সিয়ার ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

টিকটকে ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তার ১ লাখ ফলোয়ার।

এক ইনস্টাগ্রাম পোস্টে সিয়ার মৃত্যুর খবর জানান বিনোদন জগতের পরিচিত নাম ভিয়াল ভিয়ানি। যা পরে স্বীকার করেন সিয়ার ম্যানেজার অর্জুন সারিন।

বুধবার রাতেও সিয়ার সঙ্গে তার কথা হয়েছিল বলে জানিয়েছেন অর্জুন। নতুন মিউজিক ভিডিও নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল।

তবে মাঝরাতে এমন কী ঘটল যে ভোর হওয়ার অপেক্ষা সিয়া করলেন না, লাখ লাখ ভক্তের মতো তারই উত্তর খুঁজছেন অর্জুনও।

এদিকে দিল্লি পুলিশের বরাতে সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, সিয়ার মোবাইল সিজ করা হয়েছে। তবে এখনও তা আনলক করা সম্ভব হয়নি। এই বিষয়ে টিকটক তারকার পরিবারের সাহায্যও চাওয়া হয়েছে। ফোন আনলক হলে সিয়ার কল রেকর্ড পরীক্ষা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এছাড়া স্কুল বন্ধ থাকলেও কর্তৃপক্ষকে সিয়ার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সুশান্তের মতোই অবসাদে ভুগছিলেন টিকটক তারকা সিয়া!

আপডেট সময় ১১:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০