ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা মহামারির মধ্যেই শিশুদের ভর্তি পরীক্ষা!

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার ভয়ে তটস্থ গোটা পৃথিবী। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। সবখানে দাপিয়ে বেড়াচ্ছে ভাইরাসাট। আর এই সংক্রমণের মধ্যেই রাজধানীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইংলিশ মিডিয়ামে শিশু শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলে। সংক্রমণ ঝুঁকি নিয়েই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের।

সাউথ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী বলেন, মালিবাগ শাখায় ভুলবশত ১৮/১৯ জন শিশু শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। এমন ঘটনায় আমি খুবই দুঃখিত, অনুতপ্ত ও লজ্জিত। দেশে করোনা মহামারির এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোন সুযোগ নেই। মালিবাগ শাখার অধ্যক্ষ ভুলবশত এটি করে ফেলেছেন। স্কুলের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনা মহামারির মধ্যেই শিশুদের ভর্তি পরীক্ষা!

আপডেট সময় ০৬:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০