ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রণোদনা ঋণ না দিলে ব্যাংকের সরকারি আমানত প্রত্যাহারের দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে যে সব ব্যাংক ঋণ দিতে আগ্রহী নয়, সে সব ব্যাংক থেকে সরকারি আমানত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআিই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।

শনিবার (২৭ জুন) মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) কার‌্যালয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে সরকারের প্রতি এ দাবি জানান তিনি।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের শিল্প খাতের জন্য প্রধানমন্ত্রী প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা ঋণের প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় তিনি দেশের সব ব্যাংককে উদ্যোক্তা ও শিল্পমালিকদের মধ্যে ঋণ বিতরণ করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু যে সব ব্যাংক এই প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করছে না, তাদের সরকারি আমানত প্রত্যাহার করা হোক এবং তা যে সব ব্যাংক প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করছে তাদের দেওয়া হোক।

প্যাকেজে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোর ক্ষেত্রে আগামী অর্থবছরে ১ শতাংশ করপোরেট কর মওকুফ করার দাবিও জানান এফবিসিসিআই সভাপতি। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শনিবার অর্থমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবনা পাঠানো হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রণোদনা ঋণ না দিলে ব্যাংকের সরকারি আমানত প্রত্যাহারের দাবি

আপডেট সময় ০৬:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০