ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

নবাবগঞ্জে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট হবে : সালমান এফ রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, নবাবগঞ্জে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট করা হবে। যেখান থেকে দক্ষ নারী নার্সের পাশাপাশি পুরুষ নার্সরাও পড়ালেখা করবে। কারণ সারা পৃথিবীতে নারীদের পাশাপাশি পুরুষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।

আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দোহার-নবাবগঞ্জ টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, করোনাকে ভয় না পেয়ে তা মোকাবেলা করেই আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।
এলাকার উন্নয়নের কথা জানিয়ে ঢাকা-১ আসনের এমপি বলেন, দোহার-নবাবগঞ্জে আধুনিক টেলিমেডিসিন সেবা নিয়ে আমার ব্যাপক চিন্তা রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় করা হবে। প্রত্যন্ত এলাকা থেকে রোগীরা যাতে ভিডিও কলের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুই উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবীমা করার চিন্তা-ভাবনা চলছে।

সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ টেলিমেডিসিন সেবা কার্যক্রমের প্রশংসা করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে অনেক ভালো কাজ করা সম্ভব। করোনা সংকটের প্রথম থেকে দোহার ও নবাবগঞ্জকে নিরাপদ রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব আলী নূর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভুইয়াসহ দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট হবে : সালমান এফ রহমান

আপডেট সময় ০৪:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০