ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পূর্ব রাজাবাজার আরও ৭ দিন লকডাউন: মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে করোনাভাইরাসের হটস্পট পূর্ব রাজাবাজারে আরও সাত দিন লকডাউন থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার এ তথ্য জানান তিনি।

কোভিড ১৯-এর সংক্রমণরোধে ৯ জুন মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউন করা হয়। এ এলাকায় করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় ডিএনসিসি।

প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছিল। তখন বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়িয়ে ২১ দিন করা হবে। এরই ধারাবাহিকতায় লকডাউন বাড়ানো হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউনের আগে এ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিলেন ৩৯ জন। লকডাউনের পর এই কয়দিনে আরও অনেকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার লকডাউনের ১৪ দিন শেষ হয়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে লকডাউন বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পূর্ব রাজাবাজার আরও ৭ দিন লকডাউন: মেয়র আতিক

আপডেট সময় ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০