ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য খাত নিয়ে এবার মুখ খুললেন এমপি একরাম (ভিডিও)

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য খাত নিয়ে এবার মুখ খুলেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমপি একরামুল করিম বলেন, কিটের অভাবে আজকে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী- এই তিন ডিস্ট্রিকের করোনা পরীক্ষা বন্ধ। যার কারণে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। দুই/তিন দিন আগে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি বিভাগ বলেছিলাম। কিন্তু এটা আজগুবি নয়, এটা মহা আজগুবি বিভাগ। আমাকে একজন বললেন- আজকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন কিটের অভাব। কিন্তু জানামতে বাংলাদেশের তিনটা চারটা ব্যবসায়ী কোম্পানি প্রায় ১০ লাখ কিট এনে রেখেছে। কিন্তু তারা দিতে পারছে না মিঠু সিন্ডিকেটের কারণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘মিঠু সিন্ডিকেট’ যতক্ষণ পর্যন্ত ভাঙা না যাবে, ততক্ষণ এই মন্ত্রণালয় কখনো ভালো থাকবে না।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো তিন দিনে যেভাবে ক্যাসিনোকে ধ্বংস করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন, স্বাস্থ্যসেবার একজন কর্মী ও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ করবো।

আপনি এই সিন্ডিকেটটা সেভাবে ভাঙার ব্যবস্থা করুন। এই সিন্ডিকেট ভাঙতে পারলে দেশের মানুষ অনেক সুফল পাবে। এই মিঠু গ্যাংরা গোটা স্বাস্থ্য বিভাগকে কাবু করে রেখেছে।

একরামুল করিম বলেন, প্রাণের স্পন্দন ছাত্রলীগ, যুবলীগ, আমার মাথার মুকুট আওয়ামী লীগসহ প্রত্যেকটি সংগঠন থেকে নেতাকর্মী নিয়ে নোয়াখালীর ওয়ার্ডে ওয়ার্ডে করোনাবিরোধী সংগ্রাম কমিটি গঠন করুন। প্রয়োজনে বিরোধী দলের কেউ যদি আসতে চায় তাদেরকে কমিটিতে নেন। এবং যে বাড়িতে করোনা আক্রান্ত সেই বাড়িতে লাল পতাকা এবং সাইনবোর্ড টানিয়ে দিন।

এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে আবারও এই সিন্ডিকেট ভেঙে দেয়ার অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য খাত নিয়ে এবার মুখ খুললেন এমপি একরাম (ভিডিও)

আপডেট সময় ০৬:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০